শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১৫

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাস ও হাঁস বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুরে ম্যাটাডোর কোম্পানির পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেটগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-২৩৬২) এবং ঢাকাগামী হাঁস বহনকারী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২২-১৫৫৭) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিকআপে থাকা আনুমানিক ৩২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহত অন্তত ১৫ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, মহাসড়কের ওই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তবুও দুর্ঘটনাপ্রবণ ওই এলাকায় চালকদের সতর্ক করতে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড বা ব্যানার নেই। দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ সরিয়ে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ