সোমবার, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মান্দায় ভূমি জটিলতা নিরসন নিয়ে জেলা প্রশাসকের শুনানি

সজিব রহমান, মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দায় অনলাইন ভুমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি লিজ ও ভূমি বিষয়ক জটিলতা নিরসনে ইউনিয়ন ভিত্তিক বিশেষ শুনানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা ভারশো-তেতুলিয়া ইউনিয়ন ভূমি অফিস কার্য়ালায় এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা রাজস্ব প্রশাসন।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বক্তব্যে জানান, ভূমিহীনদের মাঝে সুষম বন্টনে নওগাঁ জেলা কাঙ্খিত মাত্রায় নিতে মান্দা উপজেলাকে মডেল হিসাবে গণ্য করা হবে।

এছাড়া অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানে স্থানীয় ভূমি মালিকদের উৎসাহ প্রদান করেন। ভবিষ্যতে ভূমি বিষয়ক জটিলতা নিরসনে, খাজনা দেওয়া ও হোল্ডিং খোলার জন্য এই অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। জনগণ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসনের লক্ষ্যে জেলা প্রশাসকের শরণাপন্ন হন।

তিনি আরও জানান, সর্বস্তরের জনগণের কাঙ্খিত সেবা প্রাপ্তি নিশ্চিতে ইউনিয়ন ভিত্তিক বিশেষ গণশুনানি জেলার সব ইউনিয়নে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা (রাজজ্ব) সোহেল রানা, নিয়ামতপুর উপজেলা ভুমি কমকর্তা রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, তৈতুঁলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান কামরুল প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ