শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মুন্সিগঞ্জে ট্রেনে কাটা পরে এক যুকবেক মৃত্যা

শান্ত মল্লিক, (মুন্সিগঞ্জ) : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনে কাটা পরে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার উপজেলার পাটাভোগ ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকা সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

মাওয়া রেলস্টেশন ফাঁড়ির এটিএসআই নুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আনুমানিক ৪০ বছর বয়সী নিহত ব্যক্তির নাম ইব্রাহিম চোকদার বলে ধারণা করা হচ্ছে।

এটিএসআই নুরুল হক বলেন, ‘অসাবধানতার কারণে, মাঝেমধ্যেই রেললাইনে কাঁটা পরে প্রাণহানির ঘটনা ঘটছে। নিহত ব্যক্তির পকেটে একটি ব্যাংক কার্ড পাওয়া গেছে। কার্ডটির গায়ে থাকা নাম দেখে ধারণা করা হচ্ছে নিহতের নামও ইব্রাহিম চোকদার। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য মুন্সিগঞ্জ জেনারেল হসপিটালে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *