বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মুরাদনগরে ফসলি জমির সাথে শত্রুতা

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: দুই মাস আগে জমিতে চাষ শুরু করি, ব্যাংক লোন নিয়ে জমিতে সব টাকা খরচ করি। আশা ছিল এখান থেকে কিছু আয় হলে কষ্টের সংসারে পরিবার নিয়ে কিছুটা হলেও সুখে শান্তিতে দিনযাপন করব। রাতের আধারে কে বা কাহারা আমার জমির সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে আমি এদের উপযুক্ত বিচার চাই, ভবিষ্যতে যাতে আর কারোর এমন ক্ষতি না হয় এর জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিরিহ পেয়ে আমার সাথে এমনটা করেছে,এখন আমি পরিবার নিয়ে কীভাবে চলবো? কান্নাবিজড়িত কণ্ঠে এমনটাই বলছিলেন ফসলি জমির মালিক বিল্লাল হোসে

কুমিল্লার মুরাদনগরের ১৮ নং ছালিয়াকান্দি ইউপির আমপাল গ্রামে গতকাল গভীররাতে পূর্ব শত্রুতার জের ধরে অসহায় কৃষক মোহাম্মদ বিল্লাল হোসেনের বিশ শতাংশ জমি কেটে গুঁড়িয়ে দিয়েছে কিছু দুষ্কৃতিকারী। ফলে নিজেদের জমি নিয়ে চিন্তায় রয়েছে আশেপাশের সকল কৃষকরা। জমির ফসল নষ্ট করে দেওয়ায় ব্যাংক লোন নেওয়া টাকা পরিশোধ করতে বিপাকে পরেছেন কৃষক বিল্লাল।

স্থানীয় ইউপি সদস্য বলেন, সকালে ঘটনাটি শোনার পরেই আমি বিল্লাল এর জমি দেখেছি। পূর্ব শত্রুতার কারণেই এই কাজটি হয়েছে এটা আমি নিশ্চিত। আগেও তার ধানের জমি নষ্ট করা হয়েছিল সে বিষয়ে তখন আমাকে কিছু জানানো হয়নি। আমি চাই প্রকৃত দোষীরা প্রকাশ্যে আসুক, তাদের যথোপযুক্ত শাস্তির আওতায় আনা হোক।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ