রবিবার, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিত্তবানদের সহযোগিতা কামনা পরিবারের

মৃত্যুর প্রহর গুনছেন বরাদ আলী

বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের বিকমপুর গ্রামের বরাদ আলী (৪৩) ক্যানসারে আক্রান্ত। ছেলে-মেয়ে নিয়ে জরাজীর্ণ একটি টিনের চালার নিচে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের।

জানা যায়, তার পেশা ছিল দিনমজুরের আর এ আয়েই চলতো তার সংসার। কিন্তু হঠাৎ অসুস্থ্য হলে ডাক্তারের শরাপূর্ণ হলে জানাযায় ক্যানসারে আক্রান্ত তিনি। এতে হতাশাগ্রস্ত হয়ে পড়ে পরিবারটি। এক দিকে খাবারের সংকটক অন্য দিকে চিকিৎসা। সম্পদ বলতে যা ছিলো চিকিৎসাতেই শেষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্যানসারে আক্রান্ত হওয়ার পর হাত-পা চিকন হয়ে গেছে। কিছু খেলেই পেট ফুলে যায়। শারীরিকভাবে তিনি অক্ষম হওয়ায় এখন কোনো ধরনের কাজ করতে পারেন না।

বরাদ আলী জানান, মেয়েকে বিয়ে দেওয়ার পর সাত বছরের সন্তান সাগর ও স্ত্রী আরজিনাকে নিয়ে তার সংসার। সারা জীবন হাড়ভাঙা পরিশ্রম করে তিনি যা উপার্জন করেছিল, ইতিপূর্বে তাদের চিকিৎসা করে এখন আমি নিঃস্ব। ঘরে খাবার নেই। চিকিৎসাও চলছে না। অনন্যের বাড়ির তৈরি খাবার ছাড়া খাবার মিলছে না। এখন দরকার চিকিৎসা ও খাবারের। কিন্তু অর্থ পাব কোথায়?

স্ত্রী আরজিনা বলেন, স্বামীর চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে গেছে। উপার্জনক্ষম একমাত্র স্বামী ক্যানসারে আক্রান্ত। মানবেতর জীবন যাচ্ছে আমাদের। সরকার ও সমাজের বৃত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানান তিনি।

স্থানীয় আটঘরিয়া গ্রামের কাজল দাস জানান, গত কয়েক মাস ধরে বরাদ আলী ক্যানসারে আক্রান্ত। পরিবারটি আসলেই হতদরিদ্র, সম্পদ বলে যা ছিলো তাও চিকিৎসা করে এখন নিঃস্ব হয়ে পড়েছে। আমি সমাজের বৃত্তবানদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *