শনিবার, ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মেয়েকে নিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী

যায়যায়কাল প্রতিবেদক: মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ ছবিটি দেখছেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার সন্ধ্যায় জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে চলচ্চিত্র দেখতে গিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, ‘ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসেছিলেন। ছবি দেখেছেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শো শুরু হয় এবং শেষ হয় রাত ১০টা ১০ মিনিটে।’

২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’। অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ