রবিবার, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মোংলায় দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মোংলায় বিনামূল্যে মানুষকে চক্ষু চিকিৎসা সেবায় আনতে মোংলায় দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি।

রোববার সকাল ১০টায় মোর্শেদ সড়কের মরহুম শেখ আব্দুল হাই সাহেবের বাড়ির সামনে নবনির্মিত ভবনে এই কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করা হয়।

দৃষ্টিদান চক্ষু হাসপাতালের পরিচালক মল্লিক আসাদুল হকের সভাপতিত্বে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ শাহীন, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শেখ আব্দুস সালাম, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের পরিচালক আবু সালেহ মো: আবীর, আই হেলথ সাইটসেভার্স এর প্রোগ্রাম ম্যানেজার ডি এম জাহিদুল ইসলাম প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ