সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মোটরসাইকেল নিয়ে বাসের নিচে, প্রাণ গেল যুবকের

মো. রাশেদুল ইসলাম, কচাকাটা (কুড়িগ্রাম): কুড়িগ্রামে বাসচাপায় শামসুল আলম(৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার সকালে পৌর শহরের পচার মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতের নাম আবুল কাশেম। কুড়িগ্রাম পৌর শহরের নাজিরা পচার মসজিদ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সকালে ঢাকা থেকে চিলমারীগামী এস এন পরিবহনের একটি বাস শহরের নাজিরা পচার মসজিদ এলাকায় আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে থাকা একটি কলাগাছ এড়িয়ে যাওয়ার সময় বাসের নিচে চলে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তার চালক চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে ঘাতক বাসটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা সুরতহাল রিপোর্ট নিচ্ছি। কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। জেনেছি দু’পক্ষই স্থানীয়ভাবে বসে মীমাংসার চেষ্টা করছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ