মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ম্যাংগো ট্রেনের সঙ্গেে এবার ক্যাটেল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ম্যাংগো স্পেশাল ট্রেনের সাথে যুক্ত হয়ে এবার চালু হলো কোরবানীর পশু পরিবহনে বাংলাদেশ রেলওয়ের ক্যাটেল স্পেশাল ট্রেন। বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যায় কোরবানীর পশু ও আমবাহী এ ট্রেনটি। আম পরিবহনে আশানুরুপ সাড়া না মিললেও, পশু পরিবহনের জন্য নির্ধারিত ৪টি ওয়াগনই বুক হয়। এদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনে ৭১টি গরু ও ৯টি ছাগল নিয়ে যাওয়া হয় ঢাকায়।

এর আগে বিকাল ৪টা থেকে খামারি ও ব্যবসায়ীরা তাদের গরু ও ছাগল গুলোতে ট্রেনে তোলার কাজ শুরু করলেও, কিছু গরুকে ট্রেনে উঠাতে বেশ বেগ পেতে হয় খামারিদের। এতে সন্ধ্যা ৬টার পরিবর্তে অন্তত ২০ মিনিট বিলম্বে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে যায় ট্রেনটি।

ট্রাকের চেয়ে ট্রেনে পশু পরিবহনে খরচ অনেক কম, সেই সাথে নিরাপদ স্বস্তির যাত্রা বলছেন খামারি ও ব্যবসায়ীরা। সেই সাথে এড়ানো যায় পথের দীর্ঘ যানযট ও চাঁদাবাজীর বাড়তি খরগ।

চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ জানান, ৪র্থ বারের মত কম খরচে কোরবানীর পশু পরিবহনের জন্য ক্যাটেল স্পেশাল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আরো দুদিন এ ট্রেন চলবে। ট্রেনে পশু পরিবহনে প্রতি ওয়াগনে ভাড়া ১৫ হাজার ৪৭০ টাকা। প্রতি ওয়াগনে ২০ টি গরু পরিবহন করা যাবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *