বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

যারা জনবিচ্ছিন্ন তারা স্বতন্ত্র প্রার্থীকে ভয় পাচ্ছেন: হানিফ 

কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, স্বতন্ত্র প্রার্থীরা থাকলে সমস্যা না বরং একাধিক প্রার্থী থাকলে সঠিক নেতৃত্ব নির্বাচিত হবে। যারা জনগণের জন্য কাজ করেছেন তারা নির্বাচিত হবেন। যারা জনগনের কাছে পৌঁছাতে পারেনি শুধু তারায় স্বতন্ত্র প্রার্থীকে ভয় পাচ্ছেন।

মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া শহরের দিশা হলরুমে কুষ্টিয়া প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ও ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। বিএনপি প্রশ্নে হানিফ বলেন, বিএনপি নিয়ে আর কথা বলার দরকার নেই। বিএনপি রাজনীতি বাদ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। যতদিন তারা সন্ত্রাস করবে ততদিন তাদেরকে আইনের আওতায় আসতে হবে।

গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে হানিফ বলেন, গণমাধ্যম এখন অবাধ স্বাধীন যা অকল্পনীয়। পরে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ক্লাবের নতুন কমিটির অভিষেক ও ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবউল আলম হানিফ।

আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানাসহ প্রমুখ। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ