রবিবার, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রাজধানীতে বিপুল অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

যায়যায়কাল প্রতিবেদক: রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় মেহেদী হাসান ওরফে দীপু (৪০) নামের এক যুবককে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সকালে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে মেহেদী হাসান ওরফে দীপুকে গ্রেপ্তার করে।

বাড্ডা থানায় অস্ত্র আইনে দীপুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

শনিবার তাকে ঢাকার একটি আদালতে হাজির করা হলে ৪০ বছর বয়সী দীপুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গুলশান আর্মি ক্যাম্প ও বাড্ডা থানা পুলিশের একটি দল ব্যাপারিপাড়ার পোস্ট অফিস গলির একটি পাঁচতলা ভবনে অভিযান চালায়। ভবনটির মালিক দীপু নিজেই এবং তিনি তৃতীয় তলার একটি ফ্ল্যাটে পরিবারসহ বসবাস করতেন।

মামলার এজাহারে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপু বাড্ডা ও ভাটারা এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযানের সময় যৌথ বাহিনী তার ফ্ল্যাট এবং পাশের একটি রিকশা গ্যারেজে রাখা নষ্ট ভ্যান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করে।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক ও জার্মানিতে তৈরি রিভলভার ও পিস্তলসহ ১১টি বিদেশি উন্নতমানের আগ্নেয়াস্ত্র, একটি স্বয়ংক্রিয় .২২ ক্যালিবার একে রাইফেল এবং দুটি এয়ারগান।

এছাড়া ৩৯৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এর মধ্যে শটগানের কার্তুজ এবং .২২ বোর, ৭.৬৫ এমএম ও ৯ এমএম অস্ত্রের গুলি রয়েছে।

অভিযানে তিনটি চাইনিজ কুড়াল, একটি বড় ছুরি, দুটি ওয়াকিটকি, একটি দূরবীন এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসও জব্দ করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৯ ও ২০২৪ সালে বাড্ডা ও হাতিরঝিল থানায় দায়ের করা হত্যা, চাঁদাবাজি ও অবৈধ সমাবেশসহ একাধিক মামলায় অভিযুক্ত দীপুর।

এদিকে আজ শনিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ মো. জাহিরুল ইসলাম (৪৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

পরে তার বাসা ও অফিস থেকে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি ৭.৬৫ এমএম পিস্তল, ছয় রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ