বৃহস্পতিবার, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন

শাহ্ সোহানুর রহমান, রাজশাহী: রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী(সা:) উদযাপিত হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে সোমবার বেলা ১২টায় বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে। সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী’র অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সকলের জন্য মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ