বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে আসছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি

আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধি: তিন দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকাল তিন’টায় সড়কপথে রাজশাহীর বাঘা উপজেলায় এসে পৌঁছবেন তিনি।

প্রতিমন্ত্রী বিকাল চার’টায় চারঘাট উপজেলার বামনদীঘিতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আগামীকাল শনিবার (২৮ জানুয়ারি) প্রতিমন্ত্রী সকাল এগারো’টায় বাঘা উপজেলা প্রশাসন আয়োজিত শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা- ২০২৩ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

এরপর রবিবার (২৯ জানুয়ারি) সকাল নয়’টায় পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগদান করবেন।দুপুর দুই’টায় মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগদান করবেন।এদিন সন্ধ্যা ছয়’টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ