শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে নার্সিং কলেজে এক দফা দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহ্ সোহানুর রহমান, রাজশাহী: এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় তারা এ মিছিল করেন। মিছিলটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ঘুরে পুনরায় কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।

শিক্ষক-শিক্ষার্থীদের এক দফা দাবি হলো- নার্সিং ও মিডিওয়াইফারি অধিদপ্তরের পরিচালক ও মহাপরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণপূর্বক এসব পদে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করা।

তারা বলেন, এক দফা দাবির পাশাপাশি প্রফেশনাল বিসিএস চালু এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান দেয়ার দাবিও জানাচ্ছি।

রাজশাহী নার্সিং সংস্কার পরিষদের সমন্বয়ক ও রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক মনিরুল ইসলাম এবং সমন্বয়ক জহিরুল ইসলামের নেতৃত্বে চার শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ অংশ নেন।

সমন্বয়ক জহিরুল ইসলাম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। নার্সিং কলেজের শিক্ষক মনিরুল ইসলাম বলেন, নার্সিং পেশার স্বার্থে আমরা একজোট হয়ে মাঠে নেমেছি। দাবি আদায় হলেই কর্মসূচি প্রত্যাহার করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ