রবিবার, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বাস টার্মিনালে বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষ 

পাভেল ইসলাম মিমুল, উত্তরবঙ্গ: রাজশাহী মহানগরীর বাস টার্মিনালে বিএনপি সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রিপন নামে একজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল বাস টার্মিনাল সংলগ্ন ফুটপাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটপাতের দখল নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে ওই রাতে রিপনের নেতৃত্বে থাকা ৫-৭ জন এবং ওবায়দুল এর নেতৃত্বে থাকা ৮-১০ জনের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষ চলাকালে রিপন গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে ৪নং ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গতরাতে একটি ছোট্ট ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহল জোরদার করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। আহতরা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ