শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রামরাইলে তাবারক বিতরণ ও গণসংযোগ, দোয়া চাইলেন সাকন মোল্লা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১০ নম্বর রামরাইল ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত রেখেছেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহগীর আলম সাকন মোল্লা।

শুক্রবার জুমার নামাজ শেষে রামরাইল কেন্দ্রীয় বাজার জামে মসজিদে মুসল্লি ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় মুসল্লিদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে তাদের সঙ্গে কথা বলেন।

পরে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তাবারক বিতরণ করেন সাকন মোল্লা। এ সময় আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সাকন মোল্লা বলেন, “রামরাইল ইউনিয়নের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে রামরাইল ইউনিয়নকে মাদকমুক্ত, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাসহ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।

এ সময় স্থানীয় মুসল্লি, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে স্থানীয়দের সঙ্গে নির্বাচনের বিভিন্ন বিষয় ও ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন সাকন মোল্লা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ