বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

Exif_JPEG_420

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান প্রার্থী শুভন সরকার। শুক্রবার সকাল ১১ টায় রায়গঞ্জ প্রেসক্লাব হল রুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন তিনি। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন গোলাম হোসেন শুভন সরকার। রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম খানের সঞ্চালনায় এ সময় তিনি বলেন,  এর আগেও রায়গঞ্জ উপজেলায় আমি প্রার্থী হয়েছিলাম। তখন আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল। সেই ষড়যন্ত্রকে এবারেও  পুঁজি করে একটি মহল আমার বিরুদ্ধে এমনকি ইভিএম পদ্ধতিতে ভোট কারচুপি করা যায় এমন মন্তব্য করেও অপ্রচার চালাচ্ছে। তিনি আরো বলেন, হালাল ব্যবসার মাধ্যমে আমি ইনকাম করে সেই টাকা দিয়ে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমার এমনও দিন ছিল সকাল থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত লেবারদের সঙ্গে কাজ করে দিন-রাত পার করেছি। তার পরেও আমার যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে আগামীতে একসঙ্গে সকলের সমন্বয়ে কাজ করবো। সেজন্য সবাই আমাকে সহযোগিতা করবেন। স্মার্ট রায়গঞ্জ গড়াই আমার স্বপ্ন। এসময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ