সোমবার, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাজল দাস, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

সভায় ইউএনও বলেন, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তারুণ্যের উৎসবের উদ্বোধন হবে। শোভাযাত্রায় সকল সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ ছাত্ররা অংশগ্রহণ করবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি শামছুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মো. আলী মর্তুজা, সলঙ্গা থানা আমির রাশেদুল ইসলাম শহীদ, রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস, সদস্য সচিব আলী হায়দার আব্বাসী, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির আহবায়ক ও উপজেলা যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাংবাদিক গোলাম মুক্তাদির, রায়গঞ্জ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত (৫২ দিনব্যাপী) জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য এ উৎসবে সকল সরকারি দপ্তর নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ