
কাজল দাস, রায়গঞ্জ: সাম্প্রতিক সময়ের আওয়ামী লীগের মাথা চাড়া দিয়ে ওঠা ও প্রশাসনের দুর্বল হস্তক্ষেপের প্রতিবাদে এবং আওয়ামী লীগের ফ্যাসিস্টদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলংগায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫ ঘটিকায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সলংগা থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সলংগা থানা শাখার সভাপতি মো: মহসিন আলমের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ রোড আদর্শ থানা শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আলহাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার অফিস সম্পাদক মোঃ রেজোয়ানুল্লাহ শোয়াইব, সিরাজগঞ্জ জেলা কলেজ ও স্পোর্টস সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সিরাজগঞ্জ রোড আদর্শ থানা শাখার সেক্রেটারি মোঃ ফিরোজ মাহমুদ। সলংগা থানা শাখার সেক্রেটারি মোঃ রোকনুজ্জামান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ১লা ফেব্রুয়ারি ভোরে শহরের কয়েকটি স্থানে ফ্যাসিস্টদের সমর্থনে লিফলেট বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ওই সমস্ত সন্ত্রাসীদের বলি ভোরে নয়, সকাল ৯টার পরে বের হয়ে দেখিস, টিকতে পারিস কি না, আমরা তোদের শক্ত হাতে প্রতিহত করবো, (ইনশাআল্লাহ)।
অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন তারা।,অন্যথায় যেভাবে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি, অন্তর্বর্তী সরকার ও প্রশাসন যদি ফ্যাসিস্ট নির্মূলে সঠিক ভূমিকা পালনে ব্যর্থ হয়, তাহলে তাদের বিরুদ্ধেও আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। এছাড়াও আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
র্যালিটি সলংগা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে সলংগা বাজার প্রদক্ষিণ করে সলংগা ফাজিল মাদ্রাসা মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।











