বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রায়পুরায় ৩৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা এমপি রাজুর

খন্দকার শাহ নেওয়াজ, রায়পুরা : নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের এসএসসি ও সমমান পরিক্ষা ২০২৩ এ জিপিএ-৫ প্রাপ্ত ৩শ ৩৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
গতকাল বুধবার (৪অক্টোবর) বিকালে স্থানীয় ওয়ান্ডার পার্কে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উত্তরবাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, রায়পুরা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, আদিয়াবাদ ইসলামীয়া সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর শাখাওয়াত হোসেন মিয়া, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল প্রমূখ।
সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *