বুধবার, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রাসূল রাসূল বলরে মন

খাঁন মো. আ. মজিদ

রাসূল রাসূল বলরে মন
ঐ নামটি যেন না হয় ভুল
রাসূল বিনে দোজাহানে
পাইবি না আর কোন কূল (২)

রাসূল আমার বড় বন্ধু
ত্রিভূবনে দয়ার সিন্ধু
উম্মত উম্মত বইলা সে যে
কাইন্দা কাইন্দা হয় আকূল (২)

রাসূল আমার দ্বীনের নবী
আঁকবে মনে তারই ছবি
মনের মাঝে দেখতে পাবি
ফুইটাছে এক রঙ্গীন ফুল (২)

মজিদ পাগল কয় ভাবিয়া
পিতা মাতার চরন ধইরা
ভারই দয়া পাব আমি
নিয়ত পূরা হইলে (2)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ