মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রৌমারীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

মোঃ লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম):  কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ সাইদুর রহমার (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলা শহরের ভোলার মোড় এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক সাইদুর রহমান উপজেলার যাদুর চর চাক্তাবাড়ি এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, বুধবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শহরের ভোলার মোড় এলাকায় অভিযান চালায় রৌমারী থানা পুলিশ। এ সময় ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ সাইদুর রহমান নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরও জানান, ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *