
ফয়সাল কবির, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার ১২ জানুয়ারি পরিষদের সম্মেলনকক্ষে রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এ,বি,এম ইয়াহিয়া বিন জাকারিয়া (মামুন), রামগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সুমছু ,সংরক্ষিত নারী সদস্য তাহমিনা আক্তার নির্বাচিত হয়েছেন।
তথ্যটি নিশ্চিত করেছেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত সহকারী রুবেল হোসেন।
গত ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে,গত ১৪ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শপথ পড়ানো হয়।











