বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুরে পুনাকের শীতবস্ত্র বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: মানতা সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছে লক্ষ্মীপুর জেলা পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশ ও পুনাকের আয়োজনে সদর উপজেলার মজুচৌধুরী হাট এলাকায় ‘মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন স্কুল’ সংলগ্ন বসবাসরত মানতা সম্প্রদায় ও ছিন্নমূল মানুষগুলো মাঝে প্রায় চার শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শীতবস্ত্র (কম্বল) পেয়ে অসহায় মানুষ-গুলোর মুখে আনন্দের চাপ দেখা গেছে। মানতা জনগোষ্ঠীরা জানান, শীতে আর কেউ আমাদের একটি কম্বল দেয়নি। আল্লাহ এসপি স্যারকে বাঁচিয়ে রাখুক। অনেক ভালো মানুষ, নিজেই নৌকায় চড়ে আমাদের কাছে এসে হাতে-হাতে কম্বল দিয়েছেন।

শীতবস্ত্র কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, পুলিশ সুপারের সহধর্মিণী সেলিনা মাহফুজ, ডিআইও-১ একেএম আজিজুর রহমান মিয়া, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রশাসন প্রবীর কুমার দাস ও লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোসলেহ উদ্দিন।

জানতে চাইলে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, শীতে নদীর পাড়ে কাঁপছে ‘মানতা’ সম্প্রদায় শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদটি আমার সহধর্মিণীর দৃষ্টিগোচর হয়। তার অনুপ্রেরণা ও কেন্দ্রীয় পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর দিকনির্দেশনায় আমরা জেলা পুলিশ নদীতে বসবাসরত ও অসহায় মানুষের জন্য এ শীতবস্ত্র কম্বল বিতরণ করি। বাংলাদেশ পুলিশ বাহিনীর দেশের প্রতিটি মানবিক কাজে সবার আগে এগিয়ে আসে।

এরআগে গতকাল গভীর রাতে লক্ষ্মীপুর পৌর শহরের বিভিন্ন স্থানে অসহায়, দুঃস্থ ও ভেদে পল্লীতে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ