শনিবার, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে গ্রাম পুলিশকে কুপিয়ে যখম

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে ফয়েজ আহম্মদ নামের এক গ্রাম পুলিশকে কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে একই বাড়ির প্রবাসী জাহিদুল হকের স্ত্রী লিপি বেগম তার ছেলে লিসান এবং ভাতিজা ফাহাদের বিরুদ্ধে।

শুক্রবার ১১ নভেম্বর রাতে সদর উপজেলার ২ নং দক্ষিন হামছাদি ইউপির পশ্চিম নন্দনপুর গ্রামের আসকর বেপারী বাড়িতে ঘটনাটি ঘটে। এঘটনায় ফয়েজ আহম্মদ চৌকিদারের স্ত্রী নিলু বেগম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিপি, লিসান, ফাহাদ সহ অজ্ঞাত ৪/৫ জনের নামে অভিযোগ দিয়েছেন।

ফয়েজ আহম্মদ একই বাড়ির মৃত মৌলভী নুর মোহাম্মদের ছেলে। সে বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী ফয়েজ আহম্মদ ও তার স্ত্রী জানান, রাত ৮ টার দিকে লিপি, লিসান, ফাহাদ তাদের ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে  তাদেরকে মারধর করে।  ফয়েজ আহম্মদ তখন বাড়িতে ছিলো না সে বাড়িতে এসে আশেপাশের লোক জনকে বিষয়টি জানাতে গেলে অভিযুক্তরা তার উপর হামলা করে মারধর এবং মাথায় কুপিয়ে যখম করে। 

২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান মীর শাহ আলম বলেন, চৌকিদারের উপর হামলার ঘটনাটি নেক্কারজনক। হামলার ঘটনা শুনে হাসপাতালে তাকে দেখতে যাই এবং মামলার করার পরামর্শ দেই। 

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ