
লক্ষ্মীপুর প্রতিনিধি: যুবলীগ সব সময় অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এখনো আপনারা প্রস্তুত থাকবেন। এই সময়ে স্বাধীনতাবিরোধী শক্তিকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। ইউনিয়ন পর্যায়ে বিএনপি পদযাত্রার নামে যে নৈরাজ্য সৃষ্টির ঢাক দিয়েছে মাঠে থেকে যুবলীগের নেতাকর্মীদের তা প্রতিহত করতে হবে।
গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরের চরমোহনায় যুবলীগ আয়োজিত এক ‘শান্তি সমাবেশে’ বক্তারা এ আহ্বান জানান। জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুইয়া উদ্যোগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামীকাল ১১ ফেব্রুয়ারি জেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের সাথে শান্তি সমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন তিনি।
শান্তি সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চরমোহনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দীন ব্যাপারী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাকিল চৌধুরী, যুবলীগ নেতা মোহাম্মদ লিটন, আব্দুল হালিম, মাইন উদ্দিন হাওলাদার, মো. দিদার হোসেন, শিপন চৌধুরী, বশির হাওলাদার, মো. খোকন ব্যাপারী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।











