বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুরে সেপটিক ট্যাঙ্কে দুই শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে সেফটি ট্যাঙ্কে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রোববার বিকেলে পৌর শহরের ফারুকীয়া মাদ্রাসার সামনে নির্মাণাধীন একটি ভবনের সেফটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে এই দুর্ঘটনার শিকার হন তারা। খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে দুর্ঘটনার শিকার শ্রমিকদের উদ্ধার করেন।

নিহতরা হচ্ছেন খোরশেদ আলমের ছেলে কাদের হোসেন (২১) ও জাকির হোসেনের ছেলে রবিন হোসেন (২৮), আহত যুবকের নাম সাকিব হোসেন (২৩) বলে জানা গেছে।

নিহত কাদেরের ছোট ভাই টুটুল বলেন, ঠিকাদার সোহেল ঝুঁকি জেনেও তাদেরকে নির্মানাধিন সেফটি ট্যাঙ্কে নামিয়েছেন। যার কারণে আমার ভাই নিহত হয়েছেন। আমরা এর সঠিক বিচার চাই।

ফায়ার সার্ভিস জানিয়েছেন, ঘটনার পর খবর পেয়ে তারা তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে। অভিযুক্ত ঠিকাদার সোহেলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ