বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শতবর্ষ পূর্তিতে মশুরীখোলা দরবারে ওরস শরীফ, ভক্তদের ঢল পুরান ঢাকায়

মো. হাসান ভূঁইয়া, স্টাফ রিপোর্টার: পুরান ঢাকার ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফে দরবারের প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক সাধক হযরত শাহ আহসান উল্লাহ (রহ.)-এর ওফাতের শতবর্ষ পূর্তি উপলক্ষে ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ওরসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দরবার শরীফ প্রাঙ্গণে ৪৭, শাহ সাহেব লেন, নারিন্দায়। সকাল থেকেই সেখানে ভক্তদের ঢল নামে। দিনব্যাপী আয়োজনে ছিল পবিত্র কুরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল, আখেরি মোনাজাত এবং তবারক বিতরণ।

ওরস মাহফিলে সভাপতিত্ব করেন মশুরীখোলা দরবার শরীফের বর্তমান মুতাওয়াল্লি, খেলাফতপ্রাপ্ত গদ্দিনিশিন ও সাজ্জাদানশিন হযরত মাওলানা শাহ মোহাম্মদ ইমতিয়াজ (মা:জি:আ:)।

অনুষ্ঠানে বিভিন্ন খানকাহ ও দরবারের পীর-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ, জনপ্রতিনিধি এবং দূর-দূরান্ত থেকে আগত হাজারো ভক্ত ও মুরিদ উপস্থিত ছিলেন।

ওরস উপলক্ষে দরবার শরীফ প্রাঙ্গণে বিশেষ আলোকসজ্জা, ব্যানার ও তাজিয়া সজ্জা করা হয়। আগত মুসাফিরদের জন্য লঙ্গরখানায় খাবারেরও আয়োজন ছিল।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ