বুধবার, ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষাসপ্তাহ উপলক্ষে রাজশাহীতে নানা আয়োজন

রাজশাহী প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়েছে। বুধবার নগরীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত নানা কর্মসূচির মধ্যে ছিল- শিক্ষা মেলা, উপকরণ প্রদর্শনী ও শিক্ষামূলক সামগ্রী বিতরণ।

এতে প্রাথমিক শিক্ষা বিভাগীয় অফিসের উপ- পরিচালক মো. সানাউল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাসামগ্রী বিতরণ ও অনুষ্ঠান উপভোগ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় অফিসের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম। এ সময় রাজশাহী প্রেসক্লাব সভাপতি মো. সাইদুর রহমানসহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরণের শিক্ষাসামগ্রী তুলে দেন।

এমন আয়োজন ও শিক্ষা সামগ্রী উপহার পেয়ে শিক্ষার্থী এবং তাদের শিক্ষক ও অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়োজকদের ধন্যবাদও জানান তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ