শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মটু’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুর সোয়া ১ টার দিকে শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনিরুজ্জামান মটু শিবগঞ্জ উপজেলার মহাস্থান মধ্যপাড়া এলাকার মৃত মজিবর রহমান তোতার ছেলে এবং উপজেলার রায়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বুধবার দুপুরে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মহাস্থান হাট এলাকা থেকে আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মটুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নামে বিষ্ফোরোক আইনে একাধিক মামলা রয়েছে। বিকালে তাকে আদালতে পাঠানো হবে।#

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ