
ফয়সাল কবির, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শাহজাহান।
বৃহস্পতিবার ১২ জানুয়ারি জেলা পরিষদ সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সহকারী প্রকৌশলী মো. নাজিমুল হক সরকার,জেলা পরিষদের সদস্য মেজবা উদ্দিন হেলাল, মনিরুল ইসলাম রিপু সহ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।











