বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শীতের পাখির মতো বিএনপি নেতাদের থেকে সাবধান থাকার জন্য তথ্যমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ শীতের পাখির মতো বিএনপি নেতাদের থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেন, ‘দুর্যোগ-দুর্বিপাকে বিএনপি নেতাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। শীতের পাখিরা এখন যেমন সাইবেরিয়া থেকে এসেছে, নির্বাচন এলে বিএনপি নেতাদেরও শীতের পাখিদের মতো আগমন ঘটবে। তাদের থেকে আপনারা একটু সাবধানে থাকবেন।’

মন্ত্রী আজ সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায়  এ সতর্কবাণী দেন।
ড. হাছান বলেন, ‘নির্বাচনের আগে বিএনপির নেতারা শীতের পাখিদের মতো আসবে। অথচ তাদেরকে কোনদিন কোনো জায়গায় দেখা যায়নি। তারা ত্রাণ বিতরণে নাই, ঘুর্ণিঝড়ে নাই, করোনার সময়ও ছিল না। তারা কোনো সময়েই মানুষের পাশে ছিল না। তাই সাধারণ জনসাধারণকে তাদের থেকে সতর্ক থাকতে হবে।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘রাঙ্গুনিয়ায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। আজকে ১৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হল। এভাবে রাঙ্গুনিয়া একটি আধুনিক জনপদে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ফলে দেশ বদলে গেছে। আগামীতেও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আবারও আওয়ামী লীগের নেতৃত্বে সরকারের বিকল্প নেই।’

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে রাঙ্গুনিয়া পৌরসভা, বেতাগী, পোমরা, মরিয়মনগর এবং পারুয়া ইউনিয়নের ১৪টি নতুন সড়ক, একটি স্কুল এবং ৩টি কালভার্টসহ একযোগে মোট ১৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ফলক উম্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহাম্মদ, নির্বাহী প্রকৌশলী হাসান আলী, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ