বৃহস্পতিবার, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শেখ হাসিনাসহ ২৫ সাংবাদিকের নামে হত্যা মামলা

যায়যায়কাল প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে রাজধানীর মিরপুরে মো. ফজলু হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে, যেখানে ২৫ জন সাংবাদিককেও আসামি করা হয়েছে।

নিহতের বড় ভাই মো. সবুজ বুধবার ঢাকার ভাসানটেক থানায় এ মামলা দায়ের করেন বলে ওসি ফয়সাল আহমেদ জানান।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট সরকার পতনের দিন ভাসানটেকের দিগন্ত ফিলিং স্টেশনের সামনে ছাত্র–জনতার বিজয় মিছিলে গুলি চালানো হলে ৩১ বছর বয়সী ফজলু নিহত হন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মোহাম্মদ আলী আরাফাত, জুনায়েদ আহমেদ পলক, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মাহাবুব আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম, মাইনুল হোসেন খান নিখিলসহ ১৬৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকারকেও মামলায় আসামি করা হয়েছে।

আসামির তালিকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার ছেলে, গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের নামও রয়েছে।

সাংবাদিকদের মধ্যে নঈম নিজাম, মনজুরুল আহসান বুলবুল, শ্যামল দত্ত, ফরিদা ইয়াসমিন, ওমর ফারুক, মনজুরুল বারী নয়ন, সোহেল হায়দার চৌধুরী, কুদ্দুস আফ্রাদ, অরুন কুমার দে, জিহাদুর রহমান জিহাদ, আব্দুল মজিদ, সাজ্জাদ আলম খান তপু, সৈয়দ শুক্কুর আলী শুভ, হায়দার আলী, আলমগীর হোসেন, মাইনুল আলম, জায়েদুল আহসান পিন্টু, কবির আহমেদ খান, নুরুল ইসলাম হাসিব, শাহনাজ শারমিনের নাম রয়েছে আসামির তালিকায়।

এজাহারে বলা হয়, গুলিবিদ্ধ অবস্থায় তার ভাইকে ঘটনাস্থলের পাশে মার্কস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। পরে গ্রামের বাড়িতে নিয়ে তাকে দাফন করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ