রবিবার, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শেরপুরে তুচ্ছ ঘটনায় রিকশাচালককে ছুরিকাঘাত

oppo_0

আব্দুল মোমিন, শেরপুর(বগুড়া) : বগুড়ার শেরপুর পৌর শহরের রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় শুক্রবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকশাচালক আলাল শেখকে ছুরিকাঘাত করেছে আদনান হাবিব অনিক (২৬) নামের এক যুবক।

ঘটনায় অনিককে আটক করে গণধোলাই দেয় বিক্ষুব্ধ জনতা। নিমিষেই এলাকা উত্তপ্ত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী, অতিরিক্ত পুশিল সুপার (শেরপু-ধুনট) সার্কেল মো. সজিব শাহরিন ও অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আদনান হাবিব ওরফে অনিককে আটক করে থানায় নিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা ও স্থানীয় বাসিন্দাদেরকে উপযুক্ত বিচারের আশ্বাস দেন। বিক্ষুব্ধরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।

জানা যায়, শেরপুর পৌর শহরের শান্তিনগড় এলাকার মো. আব্দুল হাকিমের ছেলে আদনান হাবিব ওরফে অনিক শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে সড়কের উপর মোটরসাইকেল রেখে রেজিস্ট্রি অফিস বাজারে বাজার করছিল। এ সময় উত্তর সাহাপাড়া এলাকার আফজাল শেখের ছেলে আলাল শেখ রিকশায় যাত্রী নিয়ে রেজিস্ট্রি অফিস বাজার থেকে বের হওয়ার সময় অনিকের মোটরসাইকেলটি সামনে পড়ে যায়। বাজারের দোকান ও মোটরসাইকেল রাস্তার উপর থাকায় জ্যামের সৃষ্টি হয়। এ সময় অনিককে মোটরসাইকেলটি সরানোর কথা বলায় উভয় পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পরে।

এরই এক পর্যায়ে আদনান হাবিব ওরফে অনিকের কাছে থাকা চাকু দিয়ে রিকশাচালক আলাল শেখের পেটের বাম পাশে আঘাত করে। ছুরিকাঘাতে রিকশাচালক আলাল গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয় ও বাজারে আসা লোকজন অনিককে গণধোলাই দিয়ে আটক করে রাখে। ক্রমশই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী, অতিরিক্ত পুশিল সুপার (শেরপু-ধুনট) সার্কেল মো. সজিব শাহরিন ও অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা, শ্রমিক নেতা কারিমুল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং আদনান হাবিব ওরফে অনিককে আটক করে থানায় নিয়ে যায়। পরে উত্তর সাহাপাড়া এলাকার বাসিন্দারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পৌরশহরের থানা চত্বরে বিক্ষোভ মিছিল করে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা বলেন, বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *