
এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: শেরপুরে যৌথবাহিনীর অভিযানে থানা থেকে ২০২৪ সালের ৫ আগস্ট খোয়া যাওয়া শটগানসহ হারেজ আলীকে গ্রেফতার হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে সদরের ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকা থেকে যুবক হারেজ আলীকে বাড়ি থেকে শটগানসহ গ্রেফতার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোরে হারেজ আলীর পুরাতন বাড়ি শেরপুরে ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় হারেজ আলীকে শটগানসহ আটক করে শেরপুর থানায় সোপর্দ করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট শেরপুর থানা থেকে শটগানটি খোয়া যায়।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার শটগান উদ্ধার ও হারেজ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, হারেজ আলীর বিরুদ্ধে শেরপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।











