শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে সিন্দুরখান ইউপি জা‌মে মস‌জিদের উদ্বোধন

মো. আলমগীর হো‌সেন, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপ‌জেলার ৪নং সিন্দুরখান ইউনিয়নে নতুন ইতিহাস গড়‌লেন ইয়া‌ছিন আরাফাত র‌বিন।

শত শত মানু‌ষের উপ‌স্থি‌তি‌তে ইউনিয়ন জা‌মে মস‌জিদ উদ্বোধন কর‌লেন অত্র ইউনিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম্যান ইয়া‌ছিন আরাফাত র‌বিন এবং অত্র প‌রিষ‌দের সকল সদস্যবৃন্দ। মস‌জিদ‌টি তৈরি করায় আনন্দিত এলাকার সাধারণ মানুষ।

এলাকার সাধারণ জনতা ব‌লেন, এই মস‌জিদ‌টি ইউনিয়ন প‌রিষ‌দে হওয়ায় সময় মত ইবাদত কর‌তে পার‌বেন আশে পা‌শের জনসাধারন এবং ইউনিয়ন প‌রিষ‌দের সাম‌নে ছোটখান বাজারের লোকজন।

অত্র ইউনিয়‌ন প‌রিষ‌দের স‌চিব জানান, প্রায় ২০ লাখ টাকা ব্যয়ের এই মস‌জিদ‌টি নির্মাণ করা হ‌য়ে‌ছে। যার উদ্যোগ নিয়েছেন অত্র ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ইয়া‌ছিন আরাফাত র‌বিন। তার অক্লান্ত প‌রিশ্রমের কার‌ণে গ‌ড়ে উঠে‌ছে এই ইউনিয়ন প‌রিষদ জা‌মে মস‌জিদ।

জানা যায়, এই মস‌জিদ‌টি নির্মা‌ণের জন্য চেয়ারম‌্যান প্রথম মত প্রকাশ ক‌রেন। নিজ উদ্যো‌গে মস‌জিদ‌টি বাস্তবায়‌ন ক‌রেন।

এই মহান উদ্যোগ‌কে স্বাগত জানান অত্র ইউনিয়‌নের জনসাধারণ এবং মস‌জিদ‌টির উদ্বোধনে আসা আম‌ন্ত্রিত মেহমানবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ