বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সন্দ্বীপে ভারি বর্ষণে পানিবন্দী কয়েকশ পরিবার

মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ : গত কয়েকদিনের টানা ভারি বর্ষণে পশ্চিম মাইটভাংগা ও মুছাপুরের অধিকাংশ এলাকা প্লাবিত হয় আছে। এতে পানিবন্দী হয়ে আছে কয়েকশ’ পরিবার। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

ঘর থেকে বের হলে হাঁটু পরিমাণ পানি ডিঙ্গিয়ে চলাচল করতে হয় সাধারণ মানুষদের।

এই বিষয়ে মাইটভাংগা ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের মামুন নামে একজন সাধারণ মানুষের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার আশেপাশের বাড়িগুলোতে বসতঘর বাদে বাড়ির উঠান, বাগিচা, পুকুর, খাল-বিল সব ডুবে একাকার হয়ে গেছে।এতে আশেপাশের খাল বিলের ময়লা পানি আর পুকুরের পানি এক হয়ে যাওয়ায় পুকুরের পানি অনেকটা দূষিত হয়ে যায়। এতে মানুষ অনেকটা বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পরিবেশে দূষিত পান ব্যাবহার করতেছে। যার ফলে মানুষের রোগ বালাই বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।
এছাড়া একজন সবজি চাষির সাথে আলাপ করে জানা যায়, বৃষ্টির পানিতে ডুবে তার সবজি বাগান পুরোপুরি নষ্ট হয়ে যাই।তার সবজি বাগান থেকে প্রতিদিন ১০০০ থেকে ১৫০০ টাকার সবজি বিক্রি করতেন।

স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপ করে জানা যায়, পশ্চিমা মাইটভাংগা ও মুছাপুরের একাংশের বৃষ্টির পানি নিষ্কাশন হয় মাইটভাংগা সুইচ খাল দিয়ে। এই খালের বিভিন্ন জায়গায় বাঁধ রয়েছে। কিছু সুবিধাভোগী লোক এই বাঁধের মাধ্যমে নিজেরা মাছ ধরে সুবিধা ভোগ করে। এতে ক্ষতিগ্রস্ত পশ্চিম মাইটভাংগা ও মুছাপুরের শতশত পরিবার, কৃষি জমি, রাস্তাঘাট ইত্যাদি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ