সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সরকার দেশের সকল ক্ষেত্রে সমানভাবে উন্নয়ন করেছে : পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সকল ক্ষেত্রেই সমানভাবে উন্নয়ন করেছে।
তিনি আরো বলেন, যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, সামাজিক নিরাপত্তাসহ সকল ক্ষেত্রেই সরকারের অভূতপূর্ব উন্নয়ন দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংশিত হচ্ছে। সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষায় কর্মরতদের বেতন বৃদ্ধিসহ সমানভাবে সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। 
শাহাব উদ্দিন আজ জেলার বড়লেখা উপজেলার কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। এলক্ষ্যে শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘিœত না হয়, সে জন্য বছরের শুরু হতেই বই প্রদান করা হচ্ছে।
 তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের প্রকৃত উন্নয়ন হয়।  আর উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে। 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আখতারউজ-জামান ও বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ