বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সলঙ্গায় ১ মন গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কাইয়ুম মাহমুদ, উল্লাপাড়া: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ১ মন গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সদস্যরা ।

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‍্যাব ১২ এর কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ।

তিনি জানান, র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ৬ এপ্রিল রাত সোয়া ১১ টার দিকে র‌্যাবের সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা থানার ধোপাকান্দি রিফা বেকারীর সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১মন গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী,মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর ঝাউলাছড়া গ্রামের মৃত কানা মিয়ার ছেলে মো. আবুল কালাম (২৮), একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে মোঃ মমিন মিয়া (৩০)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *