বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক প্রতিমন্ত্রী জাকিরসহ চাঁদাবাজির মামলায় আটক ২

লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) : সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ ২২ জনের নাম উলেখ পূর্বক অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব মন্ডল বাদী হয়ে রৌমারী থানায় এ মামলা দায়ের করেন।

এ ঘটনায় রৌমারী উপজেলা শাখার সাবেক ছাত্রলীগ সভাপতি সোহেল রানা (৩৫) ও ছাত্রলীগ কর্মী সবুজ আহম্মেদ (২৪)কে আটক করেছে রৌমারী থানার পুলিশ।

পুলিশ, স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, চর শৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯৯ সালে স্থাপিত হয়। বিদ্যালয়টিতে ৬ জন শিক্ষক ও কর্মচারীর রয়েছে। বিদ্যালয়টির এমপিওভুক্তির কথা বলে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও রৌমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন এর নির্দেশে দলীয় ক্যাডার দ্বারা শিক্ষক প্রতি ১০ লাখ এবং কর্মচারী প্রতি ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন।

একপর্যায় ২০১৫ সালের শুরুর দিকে সকল শিক্ষক কর্মচারী মিলে ২৭ লাখ টাকা তাদের নিকট দেওয়া হয়। এরপর ২০২২ সালে আবারো শিক্ষক প্রতি ১০ লাখ এবং কর্মচারী প্রতি ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় শিক্ষক কর্মচারী চাঁদা দিতে অস্বীকার করলে দলীয় ক্যাডারগণ বিভিন্ন ভয়, ভীতি ও হুমকি দিতে থাকে। পরে শিক্ষকরা আবারো ১ লাখ টাকা চাঁদা দেন। সব মিলে ২৮ লাখ টাকা তাদেরকে দেওয়া হয়। পরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব মন্ডল এসব টাকা ফেরত চাইলে তারা নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে।

এ নিয়ে বৃহস্পতিবার আব্দুল ওয়াহাব মন্ডল বাদী হয়ে রৌমারী থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ ঘটনায় সোহেল রানা ও সবুজ আহম্মেদকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন পলাতক থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরার চেষ্টা চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *