শনিবার, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিংড়ায় দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে বিএনপি-জামায়াতের মতবিনিময়

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

শনিবার দুপুরে সিংড়া কেন্দ্রীয় মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিংড়া উপজেলা শাখার সভাপতি চাঁদ মোহন হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির আহ্বায়ক এডভোকেট আলী আজগর খান, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আফসার আলী, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ.ব.ম আমান উল্লাহ্, সেক্রেটারি অধ্যাপক এন্তাজ আলী, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, সেক্রেটারি মো. মিজানুর রহমান প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ