সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিংড়ায় বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ২ জনের মৃত্যু

মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পর্শে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৬ টায় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় একই পরিবারের মোয়াজ্জেম ফকিরের স্ত্রী লাকি বেগম (৩৫) এবং লাকি বেগমের শ্বশুর আক্কাস আলী ফকির (৬০) বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

জানা যায়, ওই গ্রামের আত্তাব আলীর পুত্র হামিদুল ইসলামের পুকুরে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক লাইন ড্রপ পারে না দিয়ে, এলুমিনিয়ামের খোলা তারে লাইন দিয়ে পুকুরের পাড়ের উপর দিয়ে লাইন নিয়ে যায়। রাত্রিতে মানুষ চলাচলের রাস্তার উপর দিয়ে উক্ত লাইন দেওয়া ছিল।
ভোরে লাকি বেগম গরুর গোবরের ওপর কারেন্টের তার দেখে তা সরিয়ে দিতে গেলে তারের সঙ্গে আটকে যায়।

লাকি বেগমের শ্বশুর আক্কাস আলী ফকির বিষয়টি দেখতে পেয়ে দ্রুত বাঁশ নিয়ে এসে কারেন্টের তার সরিয়ে দেয়ার চেষ্টা করেন। বিদ্যুতের তার বাঁশ থেকে পিছলে আক্কাস আলী কাঁধের উপরে এসে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আক্কাস আলী ফকির মৃত্যুবরণ করেন।

লাকি বেগমকে উদ্ধার করে স্থানীয় লোকজন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাকি বেগমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয় নিয়ে ছোট চৌগ্রামে গুঞ্জন ও আক্কাস আলীর আত্মীয়-স্বজনের মধ্যে হামিদুলদের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *