শুক্রবার, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু না হলে বৃহৎ আন্দোলনের ঘোষণা

এস এম আক্কাস, সিরাজগঞ্জ: আগামী ৭ দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু না হলে উত্তরবঙ্গের ১৬ জেলার সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

রোববার বেলা ১১টার সময় সিরাজগঞ্জ শহরের এসএস রোডস্থ নর্থ টাউন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এক সময়ের রেলসিটি সিরাজগঞ্জকে রেলশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সর্বশেষ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও বন্ধ করা হয়েছে। এমনকি নিম্ন আয়ের মানুষের যাতায়াতের ভরসাস্থল লোকাল ট্রেনটিও বন্ধ করে দেয়া হয়েছে। সিরাজগঞ্জ পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিতসহ একাধিক এসিবগি ও আন্তঃনগর ট্রেনের সকল সুবিধা নিশ্চিত করে আগামী ৭ দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবি মানা না হলে ছাত্র-জনতা ও সিরাজগঞ্জের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ-ঢাকা রেলপথে চলাচলকৃত সকল ট্রেন বন্ধ করে দেওয়াসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচীর ঘোষণা দেয়া হবে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডা: আব্দুল লতিফ, ডা: আব্দুস সামাদ আজাদ খোকন, এ্যাড. কল্যাণ সাহা, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা তালুকদার, শিক্ষিকা মোছা: জেয়াসমিন পারভীন প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ