বুধবার, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার নিহত

Oplus_131072

এস এম আক্কাস, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভোজ্য তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এর হেলপার বাবু মুন্সি (২৮) নিহত হয়েছেন।

বুধবার সকাল পৌনে ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দাবিরগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত হেলপার বাবু মুন্সি নাটোর জেলা সদরের আব্দুস সালামের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল ওয়াদুদ বলেন, সকালে ভোজ্য তেল বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল।

ট্রাকটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দাবিরগঞ্জে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি রাস্তার পাশে গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার বাবু মুন্সি নিহত হন। ট্রাক ও মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *