বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সেন্টমার্টিনে ত্রাণ সামগ্রী বিতরণ করছে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে  ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন দ্বীপের জনসাধারণের মাঝে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে নৌবাহিনী। এর অংশ হিসেবে আজ শুক্রবার সেন্টমার্টিন দ্বীপের ক্ষতিগ্রস্ত ৭ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় চিকিৎসা, ঔষধ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, ছোলা, লবণ, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধীকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তায় বিশেষ মেডিকেল টিম, জীবন রক্ষাকারী ঔষধ, স্যালাইন ও অন্যান্য সামগ্রী নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ