বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সোনাইমুড়ী উপজেলা যুবলীগের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ে বিএনপি-জামাতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সোনাইমুড়ি উপজেলা যুবলীগের শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। 

সোনাইমুড়ী বাইপাস গোল চত্বরের আয়োজনে সভাপতিত্ব করেন সোনাইমুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ ইউসুফ ফয়সাল।এতে সঞ্চালনা করেন সোনাইমুড়ি উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবু মোহাম্মদ মহসিন।

সমাবেশে বক্তারা বলেন বিএনপি-জামায়াত ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ও ব্যবহার করে ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে হলে দেশের জনগণের কাছে গিয়ে ভোট চান। যুবলীগ সব সময় অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। বাংলাদেশ উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য বারবার কিছু স্বাধীনতাবিরোধী অপশক্তি মাথা ছাড়া দিয়ে ওঠে। আপনারা এদেরকে প্রতিহত করতে হবে।

তারা আরও বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নের কাজ করে যাচ্ছেন। গত ১৪ বছরে দেশের উন্নয়নের সুফল আপনারা পাচ্ছেন। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে এদেশের মানুষের জীবনমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল উদ্দিন,যুগ্মসাধারণ সম্পাদক রিজভী আহাম্মেদ,পৌরসভা যুবলীগের রিয়াদ হোসেন,পৌরসভা যুবলীগের পিন্টু,পৌরসভা যুবলীগের জুয়েল,সুমন,সাইফুল সহ ছাএলীগের সাইফুল ইসলাম জুয়েল,রাপি,ইমরান,ফয়েজ,আরমান ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবলীগের নেতাকর্মী।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ