সোমবার, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

স্বৈরাচারী সরকারের দোসরদের বিচারের আওতায় আনা হবে- খোকন

রকিবুজ্জামান, মাদারীপুর: স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের দুর্নীতি,গুম ও হত্যার দায়ে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শনিবার কালকিনি উপজেলার আলীনগর, এনায়েতনগর,পূর্ব এনায়েতনগর, বাঁশগাড়ি ও লক্ষিপুর ইউনিয়নের নেতা কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

এসময় তিনি আরো বলেন,সারাদেশের ছাত্র জনতার দাবীর মুখে শেখ হাসিনা বাংলাদেশ হতে পালিয়েছে।তবে পালিয়ে তিনি বাঁচতে পারবে না।সকল প্রকার দুর্নীতির বিচারের মুখোমুখি তাকে হতে হবেই।

আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গড়তে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান বিএনপি নেতা আনিসুর রহমান তালকুদার খোকন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি,সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,মাদারীপুর জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্বাস পাইক,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শহিদুল ইসলাম,সদস্য সচিব নাজমুল হোসেন,উপজেলা শ্রমিক দলের সভাপতি রেজাউল করিম,সাধারণ সম্পাদক বাদশা শিকদার,পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলামিন মু্ন্সি,উপজেলা যুবদল নেতা শিকদার মামুন,সামিম মোল্লা,সুমন কাজী,পৌর যুবদল নেতা কাওছার হোসেন (নান্না),পল্টন থানা ছাত্রদলের ২নং যুগ্ম আহ্বায়ক মোঃ আফজাল হোসেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ সভাপতি কামরুজ্জামান নাহিন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজল বেপারী,সদস্য সচিব সাইফুল মুন্সি,পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ হাসান,সদস্য সচিব আমিনুল তালুকদার,কালকিনি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজারুল শিকদার,সদস্য সচিব শাহিন বেপারী,যুগ্ম আহ্বায়ক রায়হান,বিএনপি নেতা সিরাজুল ইসলাম বেপারী,জসিম উদ্দিন,নুরে আলম সান্টু, দুলাল বিশ্বাস সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ