সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

কৌশিক চৌধুরী, হিলি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দিনাজপুরের হিলিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সোমবার বিকাল সাড়ে ৫ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌর রহমানের সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া খায়ের অনুষ্ঠিক হয়েছে। এসময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ তিন ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও (হিলি) পৌরসভার সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, সংগঠনিক সম্পাদক হযরত আলী সরকার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *