বুধবার, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ভিজিএফের চাল বিতারণ

কৌশিক চৌধুরী, (হিলি) : পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দিনাজপুরের হিলিতে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৩ হাজার ৮১ জন গরীব, অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরন করা হয়েছে। এইসব চাল পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।

বুধবার সকাল ৮ টায় হাকিমপুর পৌর সভার আয়োজনে পৌরসভার চত্বরে বিজিএফের চাল বিতারনের কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ও ট্যাক অফিসার ও হাকিমপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল ইসলাম।

এছাড়াও পৌর সভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলন ও সংরক্ষিত কাউন্সিলার উপস্থিত ছিলেন।

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরাদ্দকৃত চাল প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। হাকিমপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৩ হাজার ৮১ জনের মধ্য ভিজিএফর চাল বিতারণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *