বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে বস্তায় মানুষের খুলি হাড়গোড়

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুরের হিলিতে জমি থেকে বস্তাভরা মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন মানবদেহের কঙ্কাল চোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পৌরসভা এলাকায় নুরজাহানপুর কেন্দ্রীয় কবরস্থানের পাশের একটি ঘাসের জমি থেকে ওই বস্তাভরা হাড়গোড় উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা রুজু হলে বুধবার আসামিদের দিনাজপুর আদালতে পাঠানো হবে।

আটকরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ গ্রামের মৃত মনছের আলী মৃধার ছেলে জহুরুল ইসলাম (৪৫), পলাশবাড়ী উপজেলার কিশামত-চেরেঙ্গা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৩১) এবং রাজশাহীর বাঘা উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে লালন মিয়া (৪২)।

জানা গেছে, বিকেল সাড়ে ৫টায় পৌরসভার নুরজাহানপুর এলাকা থেকে সন্দেহভাজন তিন যুবককে আটক করে পুলিশ। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় নিজেদের কঙ্কাল চোর বলে দাবি করেন তারা।

পরে তাদের দেয়া তথ্যে পৌরসভা এলাকার নুরজাহানপুর কেন্দ্রীয় কবরস্থানের পাশের একটি ঘাসের জমি থেকে এক বস্তা উদ্ধার করে পুলিশ। ওই বস্তায় চারটি কবর থেকে চুরি করা মানবদেহের কঙ্কালের অংশ বিশেষ রয়েছে। একই জায়গা থেকে পৃথক আরেকটি ব্যাগে কবর খননের কাজে ব্যবহারিক বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আটকদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তারা চক্রের বেশ কয়েকজনের নাম আমাদের দিয়েছে। আমরা তাদের আটকে কাজ করছি। এ ঘটনায় নুরজাহানপুর কবরস্থান কমিটির পক্ষ থেকে এজাহার দাখিল করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ